×

চট্টগ্রাম

বোনের বিয়ের অনুষ্ঠানস্থলে ডাম্প ট্রাক কেড়ে নিল ছোট ভাইয়ের প্রাণ

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:০৭ পিএম

বোনের বিয়ের অনুষ্ঠানস্থলে ডাম্প ট্রাক কেড়ে নিল ছোট ভাইয়ের প্রাণ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে ডাম্প ট্রাকের ধাক্কায় সামির নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলা পূর্বপাশে ডায়মন্ড টার্চ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামির হাটহাজারী বাসস্ট্যান্ড-সংলগ্ন শায়েস্তখাঁ পাড়ার প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র ছেলে। তিনি হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার পরপরই ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড় বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ডায়মন্ড টার্চ কমিউনিটি সেন্টারের সামনে রাস্তা পার হচ্ছিলেন সামির। এ সময় শহরমুখী একটি ডাম্প ট্রাক তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার আরও অবনতি হলে তাঁকে বাসস্ট্যান্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

যুবদল নেতা শাকের হত্যা, নারীসহ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

যুবদল নেতা শাকের হত্যা, নারীসহ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App