×

চট্টগ্রাম

‘সরকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে’

আখাউড়ার স্কুলে সায়েন্স ল্যাব উদ্বোধন

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:৪০ পিএম

‘সরকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে’

ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া উচ্চ বিদ্যালয়ে সায়েন্স ল্যাব চালু হয়েছে। শনিবার সকালে ল্যাবটি উদ্বোধন করা হয়। রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে ল্যাবটি স্থাপিত হয়েছে।

ল্যাব উদ্বোধন ও এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও সংসদ সদস্য মুশফিকুর রহমানের বড় মেয়ে মেহভীন রহমান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নিহার উদ্দিনের সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আশফাক জামিল রহমান তাপস, তারিক জামিল রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম, বিএনপি নেতা আবুল মুনসুর মিশন, নাছির উদ্দিন হাজারী, মো. বিল্লাল খন্দকার প্রমুখ।

আধুনিক সায়েন্স ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তারা আধুনিক শিক্ষা ও প্রযুক্তির সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে বলে আশা করা হয়। এ উদ্যোগের জন্য রহমান ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

প্রধান অতিথি মুশফিকুর রহমান এমপি তাঁর বক্তব্যে বলেন, ‘এবারের বাজেটে সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে।’ এরই আলোকে রহমান ফাউন্ডেশন শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়ে কাজ করবে। এ সময় যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App