×

চট্টগ্রাম

দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ শ্রমিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:১২ পিএম

দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ শ্রমিক

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত হামলায় জাহাঙ্গীর আলম (৩৭) নামের এক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার যৌথখামার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীর একই উপজেলার আদর্শ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে একটি মোটরসাইকেলে চড়ে দু’জন সশস্ত্র সন্ত্রাসী যৌথখামার এলাকায় এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এ সময় সেখানে কর্মরত বাঁশবাহী গাড়ির শ্রমিক জাহাঙ্গীর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে।

স্থানীয়দের দাবি, এ হামলার সঙ্গে ‘আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)’ সদস্যরা জড়িত।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহেদ উদ্দিন জানান, ‘দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে অতর্কিত কয়েক রাউন্ড গুলি ছোড়ে পালিয়ে যায়। এতে সড়কে থাকা এক শ্রমিকের পায়ে গুলি লাগে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় অগ্নিকাণ্ড: নিহত বাংলাদেশিরদের পরিচয় জানা গেল

কলকাতায় অগ্নিকাণ্ড: নিহত বাংলাদেশিরদের পরিচয় জানা গেল

নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়

নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়

তিনদিন পর খাদে মিলল কলেজশিক্ষার্থীর মরদেহ

বাস-ট্রাক সংঘর্ষ তিনদিন পর খাদে মিলল কলেজশিক্ষার্থীর মরদেহ

‘আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই’

অ্যাটর্নি জেনারেল ‘আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App