×

চট্টগ্রাম

ভোরের কাগজে সংবাদ প্রকাশ

বাঞ্ছারামপুর-হোমনা সড়কে মেরামত শুরু

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম

বাঞ্ছারামপুর-হোমনা সড়কে মেরামত শুরু

ছবি : ভোরের কাগজ

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা বাঞ্ছারামপুর-হোমনা সড়কের বুধাইরকান্দি ও কৃষ্ণনগর এলাকার খানাখন্দ মেরামতের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত ১৫ জুন জাতীয় দৈনিক ভোরের কাগজ-এ সড়কটির দুরবস্থা নিয়ে সংবাদ প্রকাশের পর এ উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে দীর্ঘদিন ধরে যান চলাচলে বিঘ্ন ঘটছিল। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। ফলে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।

সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নেয় বাংলাদেশ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বাঞ্ছারামপুরে দায়িত্বরত কর্মকর্তা। এরই মধ্যে বুধাইরকান্দি ও কৃষ্ণনগর এলাকার ক্ষতিগ্রস্ত অংশে ইট ও বালু ফেলে সংস্কারকাজ শুরু হয়েছে।

দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা সংবাদটি প্রকাশের মাধ্যমে বিষয়টি তুলে ধরায় ভোরের কাগজ-এর ভূমিকাও প্রশংসা করেন।

স্থানীয়দের দাবি, শুধু আংশিক মেরামত নয়, পুরো সড়কটি টেকসইভাবে সংস্কার করা হলে দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী সমাধান হবে।

সওজের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সড়কের অন্যান্য ক্ষতিগ্রস্ত অংশও পর্যায়ক্রমে সংস্কারের আওতায় আনা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

রিজভী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরল এনসিপি

বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরল এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রসঙ্গে সিইসি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রসঙ্গে সিইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App