×

চট্টগ্রাম

আখাউড়ায় পার্টনার কংগ্রেস ও ফলমেলা অনুষ্ঠিত

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:০১ পিএম

আখাউড়ায় পার্টনার কংগ্রেস ও ফলমেলা অনুষ্ঠিত

ছবি : ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে কৃষি বিভাগের ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার ও ফলমেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে সেমিনার ও ফলমেলার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. মোস্তফা এমরান হোসেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরান ভূঁইয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম প্রমুখ।

অতিথিরা বলেন, সরকার কৃষি ও কৃষকবান্ধব। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার ছাড়াই কীভাবে অধিক ফলন এবং লাভবান হওয়া যায়, সে লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। কৃষকদের সঙ্গে কৃষি-সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই মুখোমুখি কর্মশালা তথা পার্টনার কংগ্রেস তারই প্রতিফলন। তারা কৃষকদের যেকোনো সমস্যায় কৃষি বিভাগের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা তার স্বাগত বক্তব্যে বলেন, সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও সার, বীজ এবং গাছের চারা বিতরণের মাধ্যমে সারা দেশের ন্যায় আখাউড়ার কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ আনিছুর রহমান, উচ্চমান সহকারী কাম-হিসাবরক্ষক মো. মনিরুজ্জামানসহ উপজেলার শতাধিক কৃষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল প্রস্তুত

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল প্রস্তুত

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

রাবিতে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের গোলটেবিল

রাবিতে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের গোলটেবিল

বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার

মাহদী আমিন বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App