×

চট্টগ্রাম

গৃহবধু হত্যাসহ দস্যুতার ঘটনায় জড়িত দুই আসামি গ্রেপ্তার

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪:২৩ পিএম

গৃহবধু হত্যাসহ দস্যুতার ঘটনায় জড়িত দুই আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

জেলার বরকল উপজেলার বরুনাছড়ি এলাকায় গৃহবধু হত্যাসহ দস্যুতার ঘটনায় জড়িত দুই জন আসামি গ্রেপ্তারসহ লুণ্ঠিত অর্থ উদ্ধার করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

জেলা পুলিশ সুপার জানান, গত ২১ জুন বরকল থানাধীন ১নং শুভলং ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড বরুনাছড়ি ইসলামপুর এলাকায় জনৈক রফিজুল হকের বসতঘরের মধ্যে মৃত অবস্থায় তার স্ত্রী আয়েশা বেগমের (৪৯) লাশ পাওয়া যায়। পরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল, রাঙ্গামাটি পার্বত্য জেলায় প্রেরণ করা হয় এবং ঘটনাস্থল হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ইট ও হাতুড়ে আলামত হিসেবে জব্দ করা হয়।

পরে ২২ তারিখে এই হত্যাকাণ্ড নিয়ে বাদী আশ্রাফ আলী বরকল থানায় লিখিত অভিযোগ দাখিল করলে বরকল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় বরকল থানা ও শুভলং পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার আসামি মো. সোহাগ (১৭) ও ওমর আলী (১৯) কে নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুজনের কাছ থেকে লুণ্ঠিত ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান জেলা পুলিশ সুপার। এ ছাড়াও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীসহ জেলার মাদককারবারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিন, বরকল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, জেলা পুলিশের মিডিয়া ইনচার্জ এইচ এম মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App