×

চট্টগ্রাম

বাঙ্গরায় পূর্ব বিরোধের জেরে হামলা, গৃহবধূ নিহত

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা)

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম

বাঙ্গরায় পূর্ব বিরোধের জেরে হামলা, গৃহবধূ নিহত

প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধৈইর (পশ্চিম) ইউনিয়নে পূর্ব বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনায় রাশিদা আক্তার (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর দুই মেয়ে সামিয়া আক্তার (১৮) ও আছিয়া আক্তার (১৫)।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার মহেশপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশিদা আক্তার মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পূর্বধৈইর (পশ্চিম) ইউনিয়নের মহেশপুর গ্রামে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। প্রায় ছয় মাস আগে একই বিরোধের জেরে মাওলা নামে এক ব্যক্তি নিহত হন। ওই হত্যা মামলায় আসামি করা হয় দেলোয়ার হোসেনকে। এরপর থেকে তাঁর পরিবার গ্রাম ছেড়ে রাশিদা আক্তারের বাবার বাড়িতে অবস্থান করছিল।

স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে রাশিদা আক্তার তাঁর দুই মেয়েকে সঙ্গে নিয়ে নিজেদের গরু বাবার বাড়িতে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। মহেশপুর বাজার এলাকায় পৌঁছালে একদল লোক তাঁদের পথরোধ করে অতর্কিত হামলা চালায়। এতে রাশিদা আক্তার গুরুতর আহত হন। হামলায় তাঁর দুই মেয়েও আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশিদার অবস্থার অবনতি দেখে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তবে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহতের ভাই সালাউদ্দিন অভিযোগ করেন, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁর বোনের ওপর হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জ্বালানি খাত বড় সমস্যায় পরিণত হয়েছে’

‘জ্বালানি খাত বড় সমস্যায় পরিণত হয়েছে’

বেসরকারি শিক্ষকদেরও দেওয়া হবে পে-স্কেল

বেসরকারি শিক্ষকদেরও দেওয়া হবে পে-স্কেল

এসসিও সম্মেলনে বন্ধুত্বের বার্তা মোদি-পুতিন-শির

এসসিও সম্মেলনে বন্ধুত্বের বার্তা মোদি-পুতিন-শির

সীমান্তে নজরদারিতে থার্মাল ও নাইট-মিশন ড্রোন ব্যবহার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে নজরদারিতে থার্মাল ও নাইট-মিশন ড্রোন ব্যবহার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App