×

চট্টগ্রাম

তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ, ছুরিকাঘাতে যুবক আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:৪৭ পিএম

তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ, ছুরিকাঘাতে যুবক আহত

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কুটির শিল্প ও পণ্য মেলায় এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে মেলার ভেতরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেলায় ঘুরতে আসা রাধানগর এলাকার বাসিন্দা সাদিয়াতুল জান্নাত (২০) অভিযোগ করেন, একই এলাকার ইশরাক মিয়া (২৩) তার ওড়না ধরে টান দেন। বিষয়টি দেখে সাদিয়াতুলের ভাই তামিম মিয়া (১৯) প্রতিবাদ করলে ইশরাক মিয়া ও তার সঙ্গে থাকা কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের এক পর্যায়ে ইশরাক মিয়া ধারালো অস্ত্র দিয়ে তামিমের সহযোগী তালাত মিয়া (২৩)-এর বুকে ও পিঠে আঘাত করেন। গুরুতর আহত তালাত মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকার জাফর মিয়ার ছেলে।

ঘটনার সময় মেলায় দায়িত্বরত পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত তালাত মিয়াকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

মেলার দায়িত্বে থাকা রমজান বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App