×

চট্টগ্রাম

ফেনী

পৃথক ঘটনায় প্রবাসীর স্ত্রী ও যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:৩১ পিএম

পৃথক ঘটনায় প্রবাসীর স্ত্রী ও যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে এক প্রবাসীর স্ত্রী ও ছাগলনাইয়ায় যুবলীগ নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ও ফুলগাজী উপজেলার দক্ষিণ তালবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে খুন হন তাঁরা।

নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

জানা গেছে, সদ্য কারামুক্ত ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন পারভেজের (৩৫) সঙ্গে একই গ্রামের সাদেক মিয়ার ছেলে শাহাদাত হোসেন ও মামুনুর রশিদ মামুনের দোকানসংক্রান্ত বিরোধ হয়। এর জেরেই মধ্যরাতে তাঁকে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। নিহত পারভেজ নুর আহম্মদ মাস্টারবাড়ির আবু তাহেরের ছেলে।

নিহতের বাবা জানান, শনিবার (২৭ জুন) সকাল ৭টার দিকে নিজ বাড়ির সামনে তাঁর গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং নিহতের স্বজনদের অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে।

অপরদিকে, একই দিন ভোরে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকায় নিজ ঘর থেকে এক প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও নিহতের স্বজনদের ভাষ্যমতে, রাতে টিন কেটে ঘরে ঢুকে কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী কাজলকে (৩০) হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার সময় তিনি তাঁর সন্তানদের নিয়ে বাসায় অবস্থান করছিলেন।

নিহত কাজল তিন সন্তানের জননী। তাঁর স্বামী বর্তমানে বিদেশে রয়েছেন। বাড়ির লোকদের সঙ্গে ভূমি বিরোধ রয়েছে বলে তাঁদের সন্দেহ করছেন নিহতের শ্বশুর ইসমাইল হোসেন। ফুলগাজী থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘অভিযোগ যাচাই শেষে হত্যার কারণ জানা যাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App