×

চট্টগ্রাম

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত, যুবদল নেতাকে মারধর

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৭:৫৭ পিএম

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত, যুবদল নেতাকে মারধর

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে আয়োজিত মেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এ সময় হামলায় যুবদল নেতাও আহত হন। ওই যুবদল নেতা হলেন ইভটিজিংয়ের শিকার কিশোরীর বাবা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে পৌর যুবদলের ওই নেতার মেয়ে মেলায় যান। এ সময় রাধানগরের ইশরাক নামে এক যুবক তাকে ইভটিজিং করে। ঘটনা জেনে তার ভাই এর প্রতিবাদ করে। এ সময় দু’জনের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে।

পরে ইশরাকের পক্ষ নিয়ে আরও কিছু যুবক আসে। একপর্যায়ে ভুক্তভোগীর পক্ষ নেওয়া তালাত নামে এক যুবককে ছুরিকাঘাতে আহত করা হয়। এ সময় প্রতিবাদ করতে গেলে ওই যুবদল নেতাকেও মারধর করা হয়। দু’জনই প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে গুরুতর আহত তালাতকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ও পরে ঢাকায় নেওয়া হয়।

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ-উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৬ বছর পর রোকেয়ার ঘরে আলো, কাটেনি আশ্রয়ের অন্ধকার

২৬ বছর পর রোকেয়ার ঘরে আলো, কাটেনি আশ্রয়ের অন্ধকার

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, ছাত্রদলকর্মী আটক

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, ছাত্রদলকর্মী আটক

পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঝুলন্ত সেতুতে চলাচল স্বাভাবিক

পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঝুলন্ত সেতুতে চলাচল স্বাভাবিক

তিন দিনে তিন কর্মসূচি, সিংগাইরে বিএনপির বিভক্তি স্পষ্ট

তিন দিনে তিন কর্মসূচি, সিংগাইরে বিএনপির বিভক্তি স্পষ্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App