×

চট্টগ্রাম

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে মাদক নির্মূলের বার্তা

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৮:৪৫ পিএম

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে মাদক নির্মূলের বার্তা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে ব্রাজিল ও আর্জেন্টিনার ভক্তদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে দেবগ্রাম এলাকা থেকে মাদক নির্মূলের কড়া বার্তা দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সদস্যসচিব মো. আক্তার খান। খেলার উদ্বোধন করেন সমাজসেবক মো. আলমগীর খান। ফরিদ মিয়ার সভাপতিত্বে এতে শেখ আইয়ুবুর রহমান, ফয়েজ আহম্মেদ, রুহুল আমিন খান সুমন, কবির খান, শেখ মো. ইশান, মোবাশ্বির আহসান, হুমায়ুন কবির নয়ন, রামীম খান, শাহীন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আক্তার খান তাঁর বক্তব্যে বলেন, ‘মাদক থেকে দূরে থাকতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। ব্রাজিল ও আর্জেন্টিনার ভক্তদের এ প্রীতি ম্যাচ থেকে আমরা বার্তা দিতে চাই যে, দেবগ্রামকে মাদকমুক্ত করা হবে।’

আর্জেন্টিনাভক্ত হুমায়ুন কবির নয়ন বলেন, ‘এ আয়োজনের মধ্য দিয়ে দুই দলের ভক্তদের মাঝে সৌহার্দ্য বজায় রাখতে সহায়ক হবে। একই সঙ্গে যুবসমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলায় মগ্ন করতে ভূমিকা রাখবে। আমরা এ আয়োজনের মধ্য দিয়ে মাদক নির্মূলেরও বার্তা দিয়েছি।’

ব্রাজিলভক্ত মো. রামীম খান বলেন, ‘দুই দলের ভক্তদের নিয়ে আমাদের এ আয়োজন। যুবসমাজকে খেলাধুলামুখী করতে আমরা এ আয়োজন করেছি। একই সঙ্গে এলাকাকে মাদকমুক্ত রাখতে যে প্রয়াস চালানো হচ্ছে, এরই অংশ হিসেবে আমরা সবার কাছে একটি বার্তা পৌঁছে দিচ্ছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

আখাউড়া ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে

সালাউদ্দিন টুকু নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App