×

চট্টগ্রাম

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:৪৮ পিএম

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদসংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশা ও মুরগিবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী মারা গেছেন বলে জানা গেছে।

নিহত গাড়িচালকের নাম মুহাম্মদ কাউছার। তিনি ফুলগাজীর দৌলতপুর গ্রামের আবুল কালামের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

এদিকে আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ফেনী সদরর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App