×

চট্টগ্রাম

গরমে অতিষ্ঠ মেঘনার জনজীবন, লোডশেডিংয়ের হিসাব নিয়ে প্রশ্ন

Icon

মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা)

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:২৯ পিএম

গরমে অতিষ্ঠ মেঘনার জনজীবন, লোডশেডিংয়ের হিসাব নিয়ে প্রশ্ন

ফাইল ছবি

তীব্র গরমের মধ্যে কুমিল্লার মেঘনা উপজেলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় দুর্ভোগ বেড়েছে মানুষের। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রা। তবে বিদ্যুৎ অফিসের দেওয়া লোডশেডিংয়ের হিসাবের সঙ্গে স্থানীয়দের অভিজ্ঞতার মিল না থাকায় এ নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।

বিদ্যুৎ অফিসের তথ্য অনুযায়ী, মেঘনা উপকেন্দ্রে বিদ্যুতের চাহিদা ১২ মেগাওয়াট। এর বিপরীতে বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে ৬ মেগাওয়াট। ফলে চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে ৬ মেগাওয়াট, যা মোট চাহিদার ৫০ শতাংশ। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে মেঘনা উপজেলাতেও লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ অফিস। উপকেন্দ্রের ছয়টি ফিডারের মাধ্যমে পাওয়া বিদ্যুৎ সমহারে বণ্টন করা হচ্ছে। বর্তমানে ৬ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে একসঙ্গে তিনটি ফিডার চালু রাখা সম্ভব হচ্ছে। ফলে বাকি তিনটি ফিডার লোডশেডিংয়ের আওতায় থাকছে।

ইসমাইল হোসেনসহ স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, বাস্তবে লোডশেডিংয়ের পরিমাণ বিদ্যুৎ অফিসের হিসাবের চেয়েও বেশি। তাঁদের দাবি, প্রতি ঘণ্টায় বিদ্যুৎ চলে যায় এবং বিদ্যুৎ এলেও তা দুই ঘণ্টার বেশি স্থায়ী হয় না।

এ হিসাবে ২৪ ঘণ্টায় তাঁরা প্রায় ৮ ঘণ্টার মতো বিদ্যুৎ পাচ্ছেন, আর বাকি প্রায় ১৬ ঘণ্টাই থাকছে বিদ্যুৎবিহীন। হিসাব অনুযায়ী এতে লোডশেডিংয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬৭ শতাংশ। অথচ বিদ্যুৎ অফিসের দাবি অনুযায়ী লোডশেডিং হচ্ছে ৫০ শতাংশ। দুই হিসাবের মধ্যে প্রায় ১৭ শতাংশ ব্যবধান থাকায় বিদ্যুৎ সরবরাহ ও বণ্টন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

মেঘনা সাবজোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান শাহেদ বলেন, “জাতীয় গ্রিড থেকে বর্তমানে মেঘনা উপকেন্দ্রের জন্য ৫০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। পল্লী বিদ্যুৎ স্থানীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারে না। গ্রিড থেকে যতটুকু পাওয়া যায়, সেটিই ছয়টি ফিডারের মাধ্যমে সমহারে বিতরণ করা হয়। জাতীয় গ্রিডে ঘাটতি থাকায় মেঘনার গ্রাহকরাও লোডশেডিংয়ের আওতায় রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের সহযোগিতা কামনা করছি।”

এদিকে এই মাসে বিদ্যুৎ বিল বেশি আসার বিষয়ে প্রশ্ন করলে তিনি আরও বলেন, “সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। খুচরা পর্যায়ে প্রায় ২০ শতাংশ দাম বেড়েছে। পাশাপাশি ঈদের সময়ে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় এ মাসে অনেকের বিল তুলনামূলক বেশি এসেছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এআই খুঁজে দিচ্ছে ‘অদৃশ্য’ শুক্রাণু, নিঃসন্তান দম্পতিদের জন্য নতুন আশা

এআই খুঁজে দিচ্ছে ‘অদৃশ্য’ শুক্রাণু, নিঃসন্তান দম্পতিদের জন্য নতুন আশা

বিশ্বকাপে ইতিহাস, নকআউটে আফ্রিকার ৯ দেশ

বিশ্বকাপে ইতিহাস, নকআউটে আফ্রিকার ৯ দেশ

আজ থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত

আজ থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত

নদী থেকে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই

পুলিশ নদী থেকে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App