×

চট্টগ্রাম

এটিএম বুথের লুট হওয়া ১৫ লাখ টাকাসহ ধরা খেল সিকিউরিটি গার্ড

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম

এটিএম বুথের লুট হওয়া ১৫ লাখ টাকাসহ ধরা খেল সিকিউরিটি গার্ড

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ব্যাংকের এটিএম বুথের লুট হওয়া ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধারসহ সিকিউরিটি গার্ডকে রংপুর থেকে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৭টায় সিকিউরিটি গার্ড আইয়ুব আলীকে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকাসহ থানার এসআই মাহমুদুল হাসান ও এসআই ফয়েজ আহমদ তাঁকে রংপুর কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে আটক করে সীতাকুণ্ড থানায় নিয়ে আসে। পুলিশ তাঁকে ধরার জন্য মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁর অবস্থান নির্ণয় করেন। গত শনিবার বিকেল ৩টায় রংপুর কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুন সীতাকুণ্ড ইসলামী বিশ্ববিদ্যালয়ের এটিএম বুথ খুলে সিকিউরিটি গার্ড আইয়ুব আলী ১৭ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায়। গ্রাহকরা এটিএম বুথ থেকে টাকা তুলতে না পারলে সিকিউরিটি ইনচার্জ মইনুল ইসলাম ওই দিন সন্ধ্যায় মডেল থানায় মামলা দায়ের করেন।

জানা গেছে, ধৃত আইয়ুব আলীর সঙ্গে রংপুরের একটি মেয়ের সঙ্গে এক বছর ধরে সম্পর্ক ছিল। উদ্ধারকৃত টাকা ছাড়া বাকি টাকা তার প্রেমিকার পেছনে খরচ করে বলে সিকিউরিটি গার্ড আইয়ুব আলী জানিয়েছেন।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম জানান, মামলা সূত্রে আইআইইউসি ইসলামী ব্যাংক এটিএম বুথের টাকা লুটের ঘটনায় আসামির অবস্থান নির্ণয় করে দ্রুত তাঁকে আটক করতে সক্ষম হই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু

ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু

ইরান থেকে সস্তায় তেল-গ্যাস নিতে চায় পাকিস্তান

ইরান থেকে সস্তায় তেল-গ্যাস নিতে চায় পাকিস্তান

ডিমের সঙ্গে ভুলেও খাবেন না যে ৮ খাবার

ডিমের সঙ্গে ভুলেও খাবেন না যে ৮ খাবার

এআই খুঁজে দিচ্ছে ‘অদৃশ্য’ শুক্রাণু, নিঃসন্তান দম্পতিদের জন্য নতুন আশা

এআই খুঁজে দিচ্ছে ‘অদৃশ্য’ শুক্রাণু, নিঃসন্তান দম্পতিদের জন্য নতুন আশা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App