×

চট্টগ্রাম

কক্সবাজার থেকে ফেরার পথে উল্টে গেল পর্যটকবাহী বাস, আহত ১০

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:৪৮ পিএম

কক্সবাজার থেকে ফেরার পথে উল্টে গেল পর্যটকবাহী বাস, আহত ১০

ছবি: সংগৃহীত

কক্সবাজার ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্ঘটনার শিকার হয়েছেন বগুড়ার পর্যটকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে সিআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া সদর ইউনিয়নের লোহারদিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে কক্সবাজারে বেড়াতে আসা যাত্রীরা ফেরার পথে লোহারদিঘিরপাড় এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।

আহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, জিন্নত (৫০), রেখা আক্তার (৪৫), জান্নাতি খাতুন (১৬), সাজেদুর রহমান (৪২), রেহেনা বেগম (৫০), বেলী আক্তার (৬২) ও রনজনা (৬৬)। তারা সবাই বগুড়া জেলার বাসিন্দা।

দোহাজারী হাইওয়ে থানার এসআই আব্দুস সাত্তার জানান, বাস উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি হেফাজতে নেওয়া হয়েছে এবং কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App