×

চট্টগ্রাম

যে কারণে আর্জেন্টিনা ভক্ত আজাদের শেষ ঠিকানা হলো কারাগার

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:৪২ পিএম

যে কারণে আর্জেন্টিনা ভক্ত আজাদের শেষ ঠিকানা হলো কারাগার

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে দেশজুড়ে পরিচিতি পাওয়া নোয়াখালীর আলোচিত ব্যক্তি আজাদ মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

রোববার (২৮ জুন) বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একই দিন দুপুরে সেনবাগ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আজাদ মেম্বার উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

খোঁজ নিয়ে জানা যায়, আজাদ মেম্বার স্থানীয়ভাবে একজন চা বিক্রেতা হলেও আর্জেন্টিনা ফুটবল দল ও মেসির প্রতি ভালোবাসার কারণে দেশব্যাপী পরিচিতি পান। নিজের বাড়ি, দোকান ও আশপাশের এলাকাকে আকাশি-সাদা রঙে সাজিয়ে তিনি ‘আর্জেন্টিনা নগর’ নামে আলোচনায় আসেন। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতলে এলাকাবাসীকে ভোজ দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি।

এ কারণে বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশন টকশোতেও অংশ নিয়েছিলেন। ফুটবলপ্রেমী হিসেবে পরিচিতির পাশাপাশি তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় তৃণমূল নেতা ও অনলাইন কর্মী ছিলেন। এর আগেও রাজনৈতিক মামলায় তিনি কারাভোগ করেছেন।

সেনবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) মো. মিলন বলেন, আসামি আজাদ মেম্বারকে বিকেলের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর দুই শিশু জীবিত উদ্ধার

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর দুই শিশু জীবিত উদ্ধার

গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি

গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন

বিরোধীদলীয় নেতা জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন

আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে উট বিক্রি

আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে উট বিক্রি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App