×

চট্টগ্রাম

৪২ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিসসহ দুজন গ্রেপ্তার

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:৪৩ পিএম

৪২ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিসসহ দুজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে প্রায় ৪২ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে থানা-পুলিশ। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে একটি পিকআপ (মিনি ট্রাক)।

সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে হাটহাজারী পৌরসভার ওয়ালটন শোরুমের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিম (৩৪)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১ হাজার ২৩৮টি ভারতীয় শাড়ি, ২৪৬টি ভারতীয় থ্রি-পিস এবং এসব মালামাল পরিবহনে ব্যবহৃত একটি সিঙ্গেল কেবিন পিকআপ জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া শাড়িগুলোর আনুমানিক মূল্য ৩৫ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা এবং থ্রি-পিসগুলোর মূল্য প্রায় ৬ লাখ ৩৬ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৪১ লাখ ৭১ হাজার ৯০০ টাকা।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় অগ্নিকাণ্ড: নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেল

কলকাতায় অগ্নিকাণ্ড: নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেল

নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়

নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়

তিনদিন পর খাদে মিলল কলেজশিক্ষার্থীর মরদেহ

বাস-ট্রাক সংঘর্ষ তিনদিন পর খাদে মিলল কলেজশিক্ষার্থীর মরদেহ

‘আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই’

অ্যাটর্নি জেনারেল ‘আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App