×

চট্টগ্রাম

নারী পর্যটককে শ্লীলতাহানি-ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুইজন গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:১৩ পিএম

নারী পর্যটককে শ্লীলতাহানি-ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুইজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় দুই নারী পর্যটককে শ্লীলতাহানি, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের চেষ্টা এবং স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি রিসোর্টের ব্যবস্থাপকসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— রিসোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ (২৫) ও তার সহযোগী মো. হৃদয় (২৮)। রোববার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, গ্রেপ্তার দুই আসামির কাছ থেকে ভুক্তভোগী নারীর স্বর্ণের কানের দুল এবং নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন কক্সবাজারের চকরিয়া থেকে তিনজন পর্যটক মাতামুহুরী নদীতে নৌভ্রমণে বের হন। যন্ত্রচালিত নৌকায় লামা উপজেলা সদরের দিকে যাওয়ার পথে তাদের মধ্যে একজন নারী অসুস্থ হয়ে পড়লে বিশ্রামের জন্য নদীর তীরে অবস্থিত একটি রিসোর্টে ওঠেন।

অভিযোগে বলা হয়েছে, মানিকপুর এলাকার ওই রিসোর্টে একটি কক্ষ নেওয়ার পর ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ ও তার সহযোগী মো. হৃদয় বাইরে থেকে কক্ষের দরজা বন্ধ করে দেন। পরে আরও সাত থেকে আটজনকে সঙ্গে নিয়ে কক্ষে প্রবেশ করে পর্যটকদের মোবাইল ফোন ছিনিয়ে নেন। এরপর দুই নারী পর্যটককে শ্লীলতাহানি করে ভিডিও ধারণ করা হয়। একইসঙ্গে তাদের কানের দুল ও ব্যাগে থাকা ৪৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ঘটনাটি কাউকে জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের মামলার পর দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি কায়সার হামিদ বলেন, ‘মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণের কানের দুল ও ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুরে চার খুন, পুলিশের দাবি নিয়ে সন্দেহ

রংপুরে চার খুন, পুলিশের দাবি নিয়ে সন্দেহ

৫ পরিচালককে শতকোটি টাকা জরিমানা

রিজেন্ট টেক্সটাইল ৫ পরিচালককে শতকোটি টাকা জরিমানা

রাজধানীর যেসব স্থানে বসছে নতুন ৫০ এআই ক্যামেরা

রাজধানীর যেসব স্থানে বসছে নতুন ৫০ এআই ক্যামেরা

প্রধানমন্ত্রীর দিল্লি সফর ঘিরে নতুন সমীকরণ, কাটেনি জট

প্রধানমন্ত্রীর দিল্লি সফর ঘিরে নতুন সমীকরণ, কাটেনি জট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App