×

চট্টগ্রাম

ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি আর নেই

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম

ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি আর নেই

ছবি: সংগৃহীত

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাফেজ আহম্মদ (৮১) আর নেই।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ফেনী শহরের রামপুরের বাসিন্দা। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ছেলে খালেদ সাইফুল্লাহ মো. রাসেল বলেন, তার বাবা দলমত নির্বিশেষে সকলকে সমান দৃষ্টিতে দেখতেন। তার মৃত্যুতে ফেনীবাসী একজন যোগ্য রাজনীতিবিদ, একজন আইনজ্ঞ ও সর্বোপরি একজন মানবিক মানুষকে হারিয়েছে। তার মাগফিরাত কামনা করে সকলের কাছে পিতার জন্য দোয়া চেয়েছেন তিনি। 

ফেনী জজকোর্টের আইনজীবী অ্যাড. জাহাঙ্গীর আলম নান্টু বলেন, মরহুম হাফেজ আহম্মদ ১৫ বছর ফেনী জজকোর্টের পাবলিক প্রসিকিউটর ছিলেন, আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। রাজনৈতিক পরিচয়ের বাইরে আদালত অঙ্গনের জন্য তিনি একজন নিবেদিত মানুষ ছিলেন। 

বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বলেন, যুদ্ধকালীন হাফেজ আহম্মদ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং বিএলএফ'র হয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদি হত্যা মামলার তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

হাদি হত্যা মামলার তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন শিক্ষকরা

এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন শিক্ষকরা

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

বাংলাদেশের বিপক্ষে খেলবে ব্রাজিল, সম্ভাব্য তারিখ প্রকাশ

বাংলাদেশের বিপক্ষে খেলবে ব্রাজিল, সম্ভাব্য তারিখ প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App