×

চট্টগ্রাম

আসলামের প্রার্থিতা বাতিল

প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম সড়ক অবরোধ

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৭:০০ পিএম

প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি নেতা আসলাম চৌধুরীর শপথ নিতে পারবেন না, আপিল বিভাগের এই রায়ের প্রতিবাদে সীতাকুণ্ডের কুমিরা ও ভাটিয়ারীতে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে তার অনুসারীরা।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর একটার দিকে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দুই কিলোমিটার প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

অন্যদিকে, বিকাল ৩টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও বিভিন্ন ভাবে সড়ক অবরোধ করে রাখায় বন্ধ হয়ে যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।

কুমিরা হাইওয়ের থানার ওসি মো. নুরুল আবসার গণমাধ্যমকে বলেন, ‘মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করায় সীতাকুণ্ড অংশে যানচলাচল বন্ধ রয়েছে। নগরীর সিটি গেইট থেকে থেকে বড় দারোগার হাট পর্যন্ত সড়কে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাখা হয়েছে, যার কারণে বেলা ৩টার পর থেকে যানবাহন চলাচল করতে পারছে না।’

ওসি আবসার বলেন, ‘আমরা বিভিন্ন স্থান থেকে বুঝিয়ে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আবার তারা এক জায়গা থেকে উঠে গিয়ে অন্য জায়গায় অবস্থান নিচ্ছে।’

স্থানীয়রা জানান, নগরীর সিটি গেট থেকে বড় দারোগারহাট পর্যন্ত প্রায় জুড়ে ৩০ থেকে ৪০টি স্পটে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মী ও আসলাম চৌধুরীর অনুসারীরা। যানবাহনের পাশাপাশি বিভিন্ন বাজারের দোকানপাটও বন্ধ হয়ে গেছে।

এদিকে, বাড়বকুণ্ড এলাকায় সড়কের পাশ থেকে বড় একটি গাছ কেটে সড়কে ফেলে দেওয়া হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ভাটিয়ারীতে প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে আপিল বিভাগের রায় বাতিল করে লায়ন মো. আসলাম চৌধুরীকে শপথ নেওয়ার সুযোগ দেওয়ার আহবান জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চলতি বছরের ৩ জানুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী এবং যমুনা ব্যাংক। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন ওই আপিল খারিজ করে দিলে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে।

নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তখন হাই কোর্টে আলাদা রিট আবেদন করে অভিযোগকারী দুই পক্ষ। গত ২৭ জানুয়ারি হাই কোর্ট শুনানি শেষে রিট আবেদন দুটিও খারিজ করে দেয়। ফলে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে।

হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করেন জামায়তের প্রার্থী আনোয়ার। গত ৩ ফেব্রুয়ারি তার আপিলের আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ।

আদেশে বলা হয়, আপিল শুনানির জন্য গ্রহণ করা হলেও ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী অংশ নিতে পারবেন। তবে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফল প্রকাশ করা যাবে না।

অনিশ্চয়তা নিয়ে ভোট করে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিককে ৫৩ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দেন বিএনপির আসলাম চৌধুরী। কিন্তু সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন ওই আসনের ফলের গেজেট প্রকাশ স্থগিত রাখে। ফলে আসলাম চৌধুরীর শপথ নেওয়াও আটকে থাকে।

সে কারণে ফলাফল প্রকাশ ও শপথ গ্রহণের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন আসলাম। অন্যদিকে আনোয়ার সিদ্দিক গত ৩১ মার্চ আপিল আবেদন করেন। ব্যাংক এশিয়া ও যমুনা ব্যাংকও আলাদা আবেদন করে।

এর ধারাবাহিকতায় আপিল বিভাগে এ বিষয়ে শুনানি শুরু হয়। ১৫ জুন অ্যামিকাস কিউরি বা আদালত বন্ধু হিসেবে আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগীর মতামত শোনে সর্বোচ্চ আদালত।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিলে উক্ত রায় প্রদান করা হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরালো পুলিশ

এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরালো পুলিশ

জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম

জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম

টেইলর সুইফটের বিয়েতে কড়া গোপনীয়তা, মানতে হবে বহু নিয়ম

টেইলর সুইফটের বিয়েতে কড়া গোপনীয়তা, মানতে হবে বহু নিয়ম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App