×

চট্টগ্রাম

আখাউড়ায় সিসি ক্যামেরায় নজরদারি রেখে মাদক কারবার, গ্রেপ্তার ১

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৭:০৪ পিএম

আখাউড়ায় সিসি ক্যামেরায় নজরদারি রেখে মাদক কারবার, গ্রেপ্তার ১

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্তঘেঁষা একটি বাড়িতে সিসি ক্যামেরা বসিয়ে নজরদারির মাধ্যমে মাদক কারবার পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বাড়িটি থেকে ১২টি সিসি ক্যামেরা, দেশীয় অস্ত্র এবং বিভিন্ন ধরনের চোরাই মালামাল উদ্ধার করার দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৯ জুন) আখাউড়া থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, রোববার (২৮ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সেনারবাদী সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেনারবাদী গ্রামের আবু জাহের মিয়ার ছেলে মো. ইদন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, ইদন মিয়া ও তাঁর ভাই কালু দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও নজরদারি এড়াতে তাঁদের বসতবাড়ির চারপাশে একাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। অভিযানের সময় বাড়ি থেকে ১২টি সিসি ক্যামেরা খুলে ফেলা হয়। একই সঙ্গে দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের চোরাই মালামালও উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ইদন মিয়াকে একটি বিস্ফোরকদ্রব্য আইনের মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ আরো জানায়, ইদন মিয়ার ভাই কালুকে এর আগেই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল

নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল

শরীর-চরিত্র নিয়ে কথা বলছে অনেকে, ভয় পাওয়ার পাত্রী নই

নোরা ফাতেহি শরীর-চরিত্র নিয়ে কথা বলছে অনেকে, ভয় পাওয়ার পাত্রী নই

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘ঈদ মোবারক’ জানালেন মোদি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘ঈদ মোবারক’ জানালেন মোদি

বিশিষ্ট ব্যবসায়ী শাহ রুবেলের পিতা আর নেই

বিশিষ্ট ব্যবসায়ী শাহ রুবেলের পিতা আর নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App