×

চট্টগ্রাম

পেছন থেকে হঠাৎ গুলি, সড়কেই মৃত্যু হলো যুবকের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৭:২৭ পিএম

পেছন থেকে হঠাৎ গুলি, সড়কেই মৃত্যু হলো যুবকের

প্রতীকী ছবি

সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় মো. আজাদ (২৫) নামের এক যুবকে পেছন থেকে গুলি করেন অজ্ঞাত এক ব্যক্তি। এতে লুটিয়ে পড়েন ওই যুবক। পরে স্থানীয় লোকজন আজাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ বুধবার (১ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরের ফরেস্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

হাসপাতাল পুলিশ জানিয়েছে, বিকেল ৪টার দিকে আজাদকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, আনয়নকারীর দেওয়া তথ্যমতে, পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে অজ্ঞাত ব্যক্তি ভিকটিমকে গুলি করেন। পরে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, কী কারণে আজাদকে গুলি করা হয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম। 

তিনি গণমাধ্যমকে বলেন, কী কারণে গুলি করা হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। নিহত ব্যক্তি হামজারবাগ হাকিম শাহ হুজুরের বাড়ি এলাকার বাসিন্দা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App