×

চট্টগ্রাম

রঙ্গনে রঙিন উঠান, এক গাছে শতাধিক

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম

রঙ্গনে রঙিন উঠান, এক গাছে শতাধিক

ছবি: সংগৃহীত

ফুলের গন্ধটা বেশ মৃদু। উজ্জ্বল লাল, কমলা, হলুদ, গোলাপি আর সাদা রঙের এ ফুলে চোখ জুড়ায়। প্রকৃতির সৌন্দর্যটা বাড়িয়ে দেয়। ফুলের একেকটি থোকা দেড় থেকে দুই মাস পর্যন্ত সতেজ থাকে। এমনিতে সারাবছর ফুটলেও মে থেকে সেপ্টেম্বর নাগাদ বেশি ফুটে।

লাল রঙ্গনে রঙিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের বৃক্ষপ্রেমী ও সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা মো. ইকবাল আহাম্মদ খানের বাড়ি। তাঁর একটি রঙ্গন গাছে ফুটেছে শতাধিক ফুলের থোকা। সাধারণত একটি গাছে ১০০ থোকা হয় না।

ইকবাল আহাম্মদ খান বলেন, ‘আমার বাড়ির উঠানে রঙ্গন ফুলের দু’টি গাছ আছে। এর মধ্যে একটির বয়স ২২ বছর। দিন যত যায় এ গাছটিতে ফুলের সংখ্যা বাড়ে। এবার ১২৫টির বেশি ফুল রয়েছে গাছটিতে। সাধারণত এত বেশি রঙ্গন ফুটে না। তবে সবকিছু নির্ভর করে যত্নের ওপর।’

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি ছোট রঙ্গনে চারটি করে পাপড়ি থাকে। রঙ্গন ফুটে থোকায় থোকায়। একেকটি থোকায় ২০ থেকে ৫০টির মতো ফুল থাকে। একেকটি থোকা প্রায় দুই মাস পর্যন্ত সতেজ ও রঙিন থাকে। এ গাছ রোপণে পর্যাপ্ত রোদ নিশ্চিত করতে হয়।

রঙ্গন হলো একটি চিরসবুজ গুল্মজাতীয় উদ্ভিদ, যা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বাগান ও শোভাবর্ধনে অত্যন্ত জনপ্রিয়। এই গাছ সাধারণত চার থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হয়। সারাবিশ্বে প্রায় পাঁচ শতাধিক প্রজাতি রয়েছে। দৈনিক ৬-৭ ঘণ্টা রোদ পায় এমন স্থানে গাছটি ভালো জন্মে। এর ওষধি গুণাগুণ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

দখল-ভরাটে অস্তিত্ব সংকটে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

দখল-ভরাটে অস্তিত্ব সংকটে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

বিএমইউতে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত

বিএমইউতে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App