×

চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে মুরাদনগরে নজরুল বর্ষ শুরু

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:৪৪ পিএম

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে মুরাদনগরে নজরুল বর্ষ শুরু

ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪ জেলা ও ৭৪ উপজেলার সঙ্গে যুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কবি নজরুল মিলনায়তনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, নজরুলসংগীত ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ আহমেদ, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোশাররফ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এ ছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, সদস্যসচিব মোল্লা মুজিবুল হক, কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দুলাল দেবনাথ, ঐতিহ্য কুমিল্লার প্রতিষ্ঠাতা ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি নাসরিন আক্তার, সাধারণ সম্পাদক চিনু বেগম, যুবদল নেতা মাসুম মুন্সি, এনামুল হকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জাতীয় কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শ, সাহিত্য ও সৃষ্টিশীল চেতনাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট-গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ

ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট-গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ

যেসব কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে বেতন পেতে দেরি

যেসব কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে বেতন পেতে দেরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App