×

চট্টগ্রাম

গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৩:০৮ পিএম

গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা শেষে গোলপোস্ট ভেঙে মাহিদুল ইসলাম নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে আহত অবস্থায় মাহিদুলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহিদুল পটুয়াখালীর বাউফল থানার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে।

মাহিদুলের খালাতো ভাই মোহাম্মদ মনির বলেন, ‘মাহিদুল রংমিস্ত্রির কাজ করতো। সকালে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল। প্রতিপক্ষকে গোল দেওয়ার পর গোলপোস্টের ওপর ঝুলে আনন্দ করার সময় লোহার গোলবার ভেঙ্গে সে আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, ‘গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App