×

চট্টগ্রাম

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত অলক কুমার চক্রবর্তী

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত অলক কুমার চক্রবর্তী

ছবি: সংগৃহীত

বিদ্যালয়ের করিডোর, শ্রেণিকক্ষ আর স্মৃতিবিজড়িত আঙিনা, সবকিছু যেন ফিরে পেল পুরোনো দিনের আবেগ। দুই দশকেরও বেশি সময় আগে এই বিদ্যালয়ের বেঞ্চে বসা শিক্ষার্থীরা আবারও ফিরলেন তাঁদের প্রিয় শিক্ষকের কাছে। তবে এবার পাঠ নিতে নয়, ভালোবাসা আর শ্রদ্ধার ফুল হাতে।

বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দেবগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ে গিয়ে ২০০৩ সালের ব্যাচের শিক্ষার্থীরা নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলক কুমার চক্রবর্তীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দীর্ঘ শিক্ষকতা জীবনের স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীদের এই ভালোবাসা বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি করে এক আবেগঘন পরিবেশ।

এ সময় সাবেক শিক্ষার্থীরা বলেন, অলক কুমার চক্রবর্তী শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন তাঁদের অভিভাবক, অনুপ্রেরণার উৎস এবং মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর স্নেহ, আন্তরিকতা ও শৃঙ্খলার শিক্ষা আজও তাঁদের জীবন চলার পথে প্রেরণা জোগায়।

২০০৩ সালের ব্যাচের শিক্ষার্থী ও আখাউড়া পৌর যুবদলের সদস্যসচিব মো. হুমায়ুন রহমান নয়ন বলেন, “স্যারের কাছে আমরা শুধু পাঠ্যবইয়ের শিক্ষা পাইনি, মানুষ হওয়ার শিক্ষাও পেয়েছি। জীবনের শেষ কর্মপর্বে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর সুস্থতা ও সফলতা কামনা করি।”

বিদ্যালয় সূত্রে জানা যায়, অলক কুমার চক্রবর্তী ১৯৯৩ সালের ২৪ মে এ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা শেষে চলতি বছরের ১৪ জুন তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। আগামী ২০ অক্টোবর তাঁর চাকরিজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

শিক্ষার্থীদের ভালোবাসায় আপ্লুত অলক কুমার চক্রবর্তী বলেন, “একজন শিক্ষকের সবচেয়ে বড় প্রাপ্তি তাঁর শিক্ষার্থীদের ভালোবাসা। কর্মজীবনের শেষ সময়ে তোমাদের এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। অবশিষ্ট সময়টুকু সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের কল্যাণে কাজ করতে চাই।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিল সমর্থকদের ভালোবাসা জানালেন রোনালদো

ব্রাজিল সমর্থকদের ভালোবাসা জানালেন রোনালদো

এক সপ্তাহে ১৩টি গার্মেন্টস বন্ধে ইসলামী আন্দোলনের উদ্বেগ

এক সপ্তাহে ১৩টি গার্মেন্টস বন্ধে ইসলামী আন্দোলনের উদ্বেগ

একমাসে ৭৫ চালকের ৭৮ পয়েন্ট কাটল বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স একমাসে ৭৫ চালকের ৭৮ পয়েন্ট কাটল বিআরটিএ

বেতন-ভাতা ছাড়াও এক কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন আযমী

বেতন-ভাতা ছাড়াও এক কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন আযমী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App