×

চট্টগ্রাম

চকরিয়া

ছোট ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল বড় ভাইয়ের

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৫ পিএম

ছোট ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল বড় ভাইয়ের

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালি এলাকায় পৈত্রিক বসতভিটার গাছ কাটায় বাধা দিলে ছোট ভাই ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে বড় ভাই নুরুল ইসলাম (৫২)কে হত্যা করেছে। শুক্রবার (৩ জুলাই) ১১টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (৫২) ওই এলাকার আলী হোছেনের ছেলে।

নিহত নুরুল ইসলাম পরিবার থেকে আলাদা হয়ে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হরিখোলা এলাকায় বসবাস করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় মেম্বার নাছির উদ্দিন বলেন, সকালে আব্দুর রহিম তাঁর পৈত্রিক বসতভিটার বিক্রির উদ্দেশ্যে গাছপালা কাটা শুরু করে। এ সময় বাড়ির লোকজন বড় ভাই নুরুল ইসলামকে খবর দেন।

এরপর নুরুল ইসলাম এসে ছোট ভাইকে পৈত্রিক বসতভিটার গাছ না কাটার জন্য বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো দা দিয়ে বড় ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

আহত অবস্থায় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। ঘাতক পলাতক বলে তাৎক্ষণিক তাঁকে ধরা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘাতক রহিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরিফুলের রেকর্ডে বড় লাফ, এগোলেন মুশফিক-মিরাজও

ক্রিকেট র‍্যাঙ্কিং শরিফুলের রেকর্ডে বড় লাফ, এগোলেন মুশফিক-মিরাজও

এক ডাক্তারের কাঁধে ৪১ হাজার রোগী!

এক ডাক্তারের কাঁধে ৪১ হাজার রোগী!

এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

আইনমন্ত্রী এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার

ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App