×

চট্টগ্রাম

মেঘনায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:০৭ পিএম

মেঘনায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদক মামলার সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহাগ খান (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ভাওরখোলা ইউনিয়নের বকশিকান্দা গ্রামের শাহাব উদ্দিন খানের ছেলে।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগের দিন শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বকশিকান্দা এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত সোহাগ খানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি সোহাগ খান দীর্ঘদিন মেঘনার বাইরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সংসদে রাষ্ট্রপতি নির্বাচন না, পিকনিক হচ্ছে’

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তাসনুভা ‘সংসদে রাষ্ট্রপতি নির্বাচন না, পিকনিক হচ্ছে’

সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে ভুল সংবাদ প্রকাশ

সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে ভুল সংবাদ প্রকাশ

মাজার জিয়ারত আর নামাজ ছাড়া রাষ্ট্রপতির কাজ নেই: অলি আহমদ

মাজার জিয়ারত আর নামাজ ছাড়া রাষ্ট্রপতির কাজ নেই: অলি আহমদ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App