×

চট্টগ্রাম

ভারি বর্ষণ: পাহাড়ি ও উপকূলীয়দের নিরাপদে আসাতে মাইকিং

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:০৩ পিএম

ভারি বর্ষণ: পাহাড়ি ও উপকূলীয়দের নিরাপদে আসাতে মাইকিং

ছবি: সংগৃহীত

সীতাকুণ্ডে কয়েকদিন ধরে অঝোর ধারায় বৃষ্টিতে উপকূল এলাকা প্লাবিত হয়েছে। উপজেলার বাঁশবাড়িয়া ও কুমিরা ইদুলপুর উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে নিম্নাঞ্চলের জনবসতির ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে।

এছাড়া উপজেলার বাড়বকুণ্ড, কুমিরা ও ছলিমপুর এলাকার পাহাড়ি জনবসতি রয়েছে ঝুঁকির মধ্যে। পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টিপাত ও টানা বর্ষণের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতাও দেখা দিয়েছে।

তাই পাহাড়ের পাদদেশে বা পাহাড়-সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী সকলকে যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবী টিম।

যেসব পরিবার উপকূলীয় নিম্নাঞ্চলসহ জলাবদ্ধতার কারণে নিরাপদে অবস্থান করতে পারছেন না, তাদেরও প্রয়োজনে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

নিজের নিরাপত্তার পাশাপাশি পরিবার, প্রতিবেশী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। যেকোনো জরুরি সহযোগিতার প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফকরুল ইসলাম জানিয়েছেন, স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে ভারি বৃষ্টিতে যেসব পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ জনবসতি রয়েছে, তাদের পাহাড়ধসের হাত থেকে এবং উপকূলীয় নিম্নাঞ্চলের লোকজনকে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে নিরাপদে সরিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে। তিনি বলেন, যেকোনো ধরনের প্রতিকূল পরিস্থিতির জন্য আমরা উপজেলা প্রশাসন প্রস্তুতি নিয়ে রেখেছি এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App