×

চট্টগ্রাম

বাঞ্ছারামপুরে ভুয়া চিকিৎসককে অর্থদণ্ড

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম

বাঞ্ছারামপুরে ভুয়া চিকিৎসককে অর্থদণ্ড

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুয়া চিকিৎসক সেজে দীর্ঘদিন রোগী দেখার অভিযোগে মো. শহীদুল্লাহ নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা সদরের নূরজাহান শপিংমলে অবস্থিত ‘হাজী মুখলেছুর রহমান চক্ষুসেবা কেন্দ্র ও চশমাঘর’-এ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. শহীদুল্লাহ কোনো বৈধ চিকিৎসা সনদ, বিএমডিসি নিবন্ধন বা অনুমোদিত কাগজপত্র দেখাতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

অভিযুক্ত মো. শহীদুল্লাহ কক্সবাজার জেলার রামু উপজেলার শামসুল আলম শিকদারের ছেলে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, মো. শহীদুল্লাহ প্রায় ১০ বছর ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি বাঞ্ছারামপুর, নবীনগর, নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং কুমিল্লার হোমনাসহ বিভিন্ন এলাকায় নিয়মিত রোগী দেখতেন।

এ ছাড়া বিভিন্ন চক্ষু হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ মিয়া, জাতীয় গোয়েন্দা সংস্থার এসআই লুতফুর রহমান এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় ভুয়া চিকিৎসক ও প্রতারকদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে প্রতারণার কোনো সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অপতৎপরতা রোধে স্থানীয় পর্যায়ে নজরদারিও জোরদার করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App