×

চট্টগ্রাম

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ মাসের কারাদণ্ড

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:৩০ পিএম

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ মাসের কারাদণ্ড

ছবি : সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে চারটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ২০০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে। একই সঙ্গে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বীর নির্দেশনায় বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা (পূর্ব) ও বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমি থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় চলমান বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে চারটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ২০০ ফুট পাইপ অপসারণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। নির্ধারিত অর্থ পরিশোধ করতে না পারায় আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কৃষিজমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং অবৈধ ড্রেজিং বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App