×

চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়িতে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, পাহাড়ধসের শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:৪৫ পিএম

নাইক্ষ্যংছড়িতে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, পাহাড়ধসের শঙ্কা

ছবি : সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় টানা ভারী বর্ষণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। উপজেলার সদর, বাইশারী, ঘুমধুম, দোছড়ি ও সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। একই সঙ্গে পাহাড়ধসের আশঙ্কা, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া, দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং এক শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ ও দুর্ভোগ বেড়েছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা সদরের আদর্শগ্রাম এলাকায় সড়কের ওপর একটি গাছ পড়ে বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়। প্রায় ২৪ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ চালু হলেও মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে আবারও উপজেলা সদর বিদ্যুৎহীন হয়ে পড়ে।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন চার্জ দেওয়া, বিশুদ্ধ পানি সংগ্রহ, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে। পাশাপাশি ফ্রিজে সংরক্ষিত খাদ্য নষ্ট হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষের উদ্বেগও বেড়েছে।

অবিরাম বৃষ্টির কারণে কর্মজীবী মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক এবং বাইশারী ইউনিয়ন পরিষদসংলগ্ন সড়কের বেহাল অবস্থার কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, রোগী, বাজারগামী মানুষ এবং সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকার কয়েকটি বাড়িতে পানি ঢুকে পড়েছে। এ ছাড়া সদর, দোছড়ি ও সোনাইছড়ি ইউনিয়নের পাহাড়ি এলাকায় বসবাসকারী হাজারো মানুষ পাহাড়ধসের আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন।

সোনাইছড়ি, দোছড়ি ও বাইশারী ইউনিয়নের বিভিন্ন খালের তীব্র স্রোতে একাধিক স্থানে সড়ক ভেঙে গেছে। যদিও এখনো যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি, তবুও স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

এদিকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজ চলমান থাকলেও নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় ভারী বর্ষণে সেগুলো আরও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শত শত মানুষ এসব সড়কে দুর্ভোগের শিকার হচ্ছেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের পাহাড়ধস বা ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে একটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান জানান, পাহাড়ধসের ঝুঁকিতে থাকা এলাকায় মাইকিং করে সবাইকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি জানান, প্রয়োজন হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আশ্রয়প্রার্থীদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।

ইউএনও আরো বলেন, উপজেলায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। বিদ্যুৎ বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এবং কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, দুর্যোগকালীন দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা, ক্ষতিগ্রস্ত সড়ক জরুরি ভিত্তিতে মেরামত এবং পাহাড়ধসপ্রবণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কারণে বাতিল হয়েছিল মিশরের সেই গোলটি

যে কারণে বাতিল হয়েছিল মিশরের সেই গোলটি

চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

বৈশ্বিক বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে ঢাকা

বৈশ্বিক বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে ঢাকা

পিছিয়ে পড়ে কখনো জিততে পারেনি আর্জেন্টিনা

পিছিয়ে পড়ে কখনো জিততে পারেনি আর্জেন্টিনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App