×

চট্টগ্রাম

পানিতে ডুবে সড়ক বন্ধ, সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:৩১ পিএম

পানিতে ডুবে সড়ক বন্ধ, সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টির কারণে খাগড়াছড়ি-সাজেক সড়কের একাধিক স্থান বন্যার পানিতে তলিয়ে যায়। ফলে সেখানের যান চলাচল বন্ধ থাকায় পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। এ পরিস্থিতিতে যেসব পর্যটক মঙ্গলবার (৭ জুলাই) সাজেকে অবস্থান করে বুধবার (৮ জুলাই) ফেরার কথা ছিল তারা আটকা পড়েছেন।

কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, ‘মঙ্গলবার যারা সাজেকে এসেছিলেন, আজ সকালে তাদের খাগড়াছড়ি ফেরত যাওয়ার কথা ছিল, কিন্তু খাগড়াছড়ি-সাজেক সড়কের একাধিক স্থানে বন্যার পানির কারণে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। এতে পর্যটকরা বের হতে পারছে না। বিকালে পানি কমে গেলে তখন তাদেরকে নিরাপদে পৌঁছিয়ে দেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘যেহেতু বর্তমান আবহাওয়াজনিত কারণে প্রশাসন থেকে সাজেকে পর্যটন ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাই আজ সকাল থেকে কোনো পর্যটকের গাড়ি খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে ছেড়ে যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App