×

চট্টগ্রাম

লামায় ভয়াবহ পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৪২ এএম

লামায় ভয়াবহ পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

বান্দরবানের লামায় ভারী বর্ষণের জেরে এক ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে দুই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের মিশন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।

নিহতরা হলেন- মো. ইউনুস (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২)এবং তাদের সন্তান মো. সোলেমান (০৪), প্রতিবেশী আলী হায়দারের ছেলে জুয়েল (৩৫) ও তার স্ত্রী কুলছুমাআক্তার (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে চলা টানা ভারী বর্ষণের কারণে ভোররাতে আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশন পাড়ায় একটি পাহাড়ের একাংশ ধসে পড়ে। এতে পাহাড়ের নিচে থাকা দুটি ঘর মুহূর্তেই মাটির নিচে চাপা পড়ে। এ সময় ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা বাসিন্দারা মারা যান। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে মাটি সরিয়ে একে একে পাঁচজনেরই মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোবারক হোসেন জানান, পাহাড় ধসে এলাকার নারী ইউপি সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ স্থানে থাকা অন্য পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App