×

চট্টগ্রাম

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:৫৩ এএম

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতিতে পুকুরের পানিতে ডুবে মায়েশা আক্তার (সাড়ে ৩) ও মুজাহিদুল ইসলাম (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মায়েশা খন্দকারপাড়া গ্রামের প্রবাসী মো. রিয়াজের মেয়ে এবং মুজাহিদুল ইসলাম টাইলস মিস্ত্রি মো. মনজুরের ছেলে। তারা সম্পর্কে একে অপরের চাচাতো ভাই-বোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুজাহিদুল ও মায়েশা বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত মুজাহিদুল পাশে থাকা পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে মায়েশাও পানিতে নেমে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একজনকে বাঁচাতে গিয়ে আরেকজনও প্রাণ হারিয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।’

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুদ জাহান জানান, ‘পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।’

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App