×

চট্টগ্রাম

বিদ্যুৎ উৎপাদন বেড়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম

বিদ্যুৎ উৎপাদন বেড়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিপাতে উজান থেকে নেমা আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে বৃদ্ধি পেয়েছে পানি। রুলকার্ভের চেয়ে আরো পাঁচ ফুট পানি বেশি রয়েছে। ফলে কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রে বেড়েছে উৎপাদন। তিনদিনের ব্যবধানে আরো ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।

বর্তমানে সবকয়টি ইউনিট সচল রেখে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ১৭৯ মেগাওয়াট। কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট।

বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি বলেন,‘শুক্রবার সকাল নয়টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির লেভেল ছিল ৯০.৩১ এমএসএল(মিনস সি লেভেল)। রুলকার্ভ অনুযায়ী এসময় হ্রদে পানি থাকার কথা ৮৫.৪৪ এমএসএল। হ্রদে সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল।’

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে বৃষ্টিপাত এবং উজান থেকে পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে বেড়েছে পানি। এতে পানির ওপর নির্ভরশীল কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে এক সপ্তাহে দুইবার উৎপাদন বেড়েছে। এর আগে মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল করা হয়, যার মাধ্যমে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। হ্রদে আরো পানি বৃদ্ধি পাওয়ায় শুক্রবার (১০ জুলাই) সকাল নয়টা থেকে আরো ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন করা হচ্ছে, এতে এই কেন্দ্র থেকে বর্তমানে ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App