×

চট্টগ্রাম

মেঘনায় বাল্যবিবাহ বন্ধ, অভিভাবককে ৫০ হাজার টাকা জরিমানা

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৫:৫৬ পিএম

মেঘনায় বাল্যবিবাহ বন্ধ, অভিভাবককে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: ভোরের কাগজ

কুমিল্লার মেঘনা উপজেলার নয়াগাঁও গ্রামে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের অভিভাবককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। এ সময় অভিযানে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলামসহ পুলিশের সদস্যরা উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার নয়াগাঁও গ্রামের বাসিন্দা এক দম্পতির অপ্রাপ্তবয়স্ক কন্যার বাল্যবিবাহের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহটি বন্ধ করে দেয়।

পরে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের অভিভাবককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

ওসি মো. শহীদুল ইসলাম বলেন, বিশ্বস্ত সূত্রে বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহটি বন্ধ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App