×

চট্টগ্রাম

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:৪৭ পিএম

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

ফেনীর ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে মোহনা টেলিভিশনের সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বেলা ১১টায় ফেনী প্রেসক্লাব প্রাঙ্গণে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।

বক্তারা বলেন, সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলা ও তাকে গুলি করে হত্যার চেষ্টার  ঘটনার পরিকল্পনাকারী আলমগীর সিদ্দিকী এবং তার অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। বক্তারা এ ঘটনায় ইতোমধ্যে দুইজন আসামিকে গ্রেপ্তার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত প্রকৃত আসামি ও হামলার নেপথ্যের নির্দেশদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, অতীতেও সাংবাদিকদের ওপর দমন-পীড়ন চালিয়ে কোনো ফ্যাসিবাদী সরকার টিকে থাকতে পারেনি। স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকবে বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সাপ্তাহিক স্বদেশ পত্রের সম্পাদক এনএন জীবন ও ইনকিলাবের প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, আবু তাহের ভূঁইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, দৈনিক স্টার লাইন–এর সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, ফেনীর গৌরবের প্রকাশক কামাল উদ্দিন ভূঁইয়া, সাপ্তাহিক উদয়ের সম্পাদক এমএ সাঈদ খান, টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মনির, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি নুরুজ্জামান সুমন, দৈনিক বণিক বার্তার প্রতিনিধি নুরুল্লাহ কায়সার, বিএমইউজে ফেনীর সভাপতি মাসুম বিল্লাহ ভূঁইয়া, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনীর সাধারণ সম্পাদক দুলাল তালুকদার, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ কামাল, দৈনিক যায় যায় দিন প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, দৈনিক সমকাল প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সরেজমিন বার্তার প্রতিনিধি চুমকি আক্তার প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কারণে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করল সিপিডি

যে কারণে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করল সিপিডি

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী

চাঁদাবিডি ডটকম চালুর দিনই শীর্ষ অবস্থানে ঢাকা, জমা পড়ল যত অভিযোগ

চাঁদাবিডি ডটকম চালুর দিনই শীর্ষ অবস্থানে ঢাকা, জমা পড়ল যত অভিযোগ

হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু

হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App