×

চট্টগ্রাম

মীরসরাই ট্র্যাজেডির দেড় দশক আজ

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:১৫ পিএম

মীরসরাই ট্র্যাজেডির দেড় দশক আজ

ছবি : সংগৃহীত

মীরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শোকসভা, দোয়া মাহফিল, কোরআন খতম এবং স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ ও ‘অন্তিম’-এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নিহতদের স্মরণে নির্মিত দুটি স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন, আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শোকসভায় আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। বিদ্যালয়ের শিক্ষক সমীরণ বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবছার উদ্দিন, আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, উপজেলা জাসাসের আহ্বায়ক মেশকাত হোসেন চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব আলাউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন এবং নিহত শিক্ষার্থী এমরান হোসেন ইমনের বাবা আবুল কাশেম।

এ সময় মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন, সাবেক সদস্যসচিব মুসা মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক, উপজেলা জাসাসের সদস্যসচিব মাসুম বিল্লাহ, সাবেক ছাত্রনেতা আশরাফ উদ্দিনসহ মীরসরাই ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থীদের স্বজন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শোকসভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

শোকসভায় নিহত শিক্ষার্থী এমরান হোসেন ইমনের বাবা আবুল কাশেম বলেন, ‘আমার ছেলে তখন নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো সেদিনও সে বিদ্যালয়ে ক্লাস করতে গিয়েছিল। পরে বন্ধুদের সঙ্গে মীরসরাই স্টেডিয়ামে খেলা দেখতে যায়। ফেরার পথে তাদের বহনকারী পিকআপটি উল্টে পাশের ডোবায় পড়ে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়।’

তিনি আরও বলেন, ‘ওই সময় সরকার নিহতদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি দেওয়ার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয়। কিন্তু মীরসরাই ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থীদের পরিবার সে ধরনের কোনো সহায়তা পায়নি। আমরা চাই বর্তমান সরকার নিহতদের পরিবারের পাশে দাঁড়াক।’

এ সময় তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন নিহত রাজীব হোসেনের বাবা আনোয়ার হোসেন, সজল চন্দ্র দাশের ভাই দীপ চন্দ্র দাশ, লিটন দাশের বড় ভাই শ্যামল চন্দ্র দাশ এবং আমিন শরীফের মা হোসনে আরা।

প্রসঙ্গত, ২০১১ সালের ১১ জুলাই মীরসরাই স্টেডিয়ামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে ফেরার পথে শিক্ষার্থীদের বহনকারী একটি পিকআপ বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ডোবায় উল্টে পড়ে। এতে ৪২ জন স্কুলশিক্ষার্থীসহ মোট ৪৫ জন নিহত হন। দেড় দশক পেরিয়ে গেলেও সেই মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতি আজও ভুলতে পারেননি নিহতদের স্বজনরা। দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় এখনও অনেক পথচারী থমকে দাঁড়িয়ে স্মরণ করেন সেই হৃদয়বিদারক ঘটনাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একসময় আমলারা খিচুড়ি রান্না-কচুরিপানা পরিষ্কার করতে বিদেশ যেতেন

শিক্ষামন্ত্রী একসময় আমলারা খিচুড়ি রান্না-কচুরিপানা পরিষ্কার করতে বিদেশ যেতেন

‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’

মুখ খুললেন পরীমনি ‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’

বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে

মোজতবা খামেনি বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে

১৬ জুলাই পর্যন্ত ৫ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

১৬ জুলাই পর্যন্ত ৫ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App