×

চট্টগ্রাম

বিপৎসীমার নিচে সাঙ্গু-মাতামুহুরীর পানি, যান চলাচল স্বাভাবিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:২৪ পিএম

বিপৎসীমার নিচে সাঙ্গু-মাতামুহুরীর পানি, যান চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

টানা কয়েকদিনের ভারী বর্ষণ শেষে রোববার রাত থেকে বৃষ্টি কমায় বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমছে। এর ফলে জেলার বিভিন্ন প্লাবিত এলাকা থেকে ধীরে ধীরে পানি নেমে গিয়ে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সকাল থেকে বান্দরবানের সাংগু আর মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) বান্দরবানে ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, ঘরবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বন্যার পানি নেমে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা এখন কাদা পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন। বন্যার পানিতে ভিজে যাওয়া আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পরিষ্কার ও শুকানোর চেষ্টা করছেন তারা; সেই সঙ্গে নষ্ট হয়ে যাওয়া মালামাল মেরামতের কাজও চলছে। রাস্তায় জমে থাকা পানি কমে আসায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারের সরাসরি বাস সার্ভিস ধীরে ধীরে চালু হচ্ছে। তবে রাঙ্গামাটি রুটের একটি সেতুর সংযোগ সড়ক পানির তোড়ে ভেঙে যাওয়ায় বান্দরবানের সঙ্গে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে।

অপরদিকে, বান্দরবানে টানা বৃষ্টি ও পাহাড় ধসে এ পর্যন্ত পাঁচজন এবং পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি মোকাবিলায় সাতটি উপজেলায় এখনো ২২০টি আশ্রয়কেন্দ্র চালু রেখেছে স্থানীয় প্রশাসন।

বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক জানান, বান্দরবানের পরিস্থিতি অনেকটাই উন্নতি হচ্ছে। যারা এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন, তাদের বিশুদ্ধ পানি ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App