×

চট্টগ্রাম

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়িক কার্যালয়ে পানি

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:১২ পিএম

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়িক কার্যালয়ে পানি

ফাইল ছবি

ভারত সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকার পাশে সোমবার থেকে পানি বেশ বাড়তে শুরু করেছে। এতে স্থলবন্দর সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের অফিস, খাবার হোটেল ও আশেপাশের কয়েকটি বাড়িতে পানি ঢুকে পড়েছে। 

টানা বৃষ্টি হলে কিংবা ভারতীয় পাহাড়ি ঢল আসতে শুরু করলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাওয়ার শঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী। তবে পাহাড়ি ঢল না এলে খুব দ্রুত পানি নেমে যাবে বলেও এলাকার লোকজন মনে করছেন।

স্থানীয় সূত্র জানায়, স্থলবন্দর এলাকার ঠিক উল্টোদিকে যে সাত-আটটি ব্যবসায়িক অফিস ও খাবারের হোটেল রয়েছে সেগুলোতে পানি উঠে গেছে। এর ঠিক পাশেই তিন-চারটি বাড়িতে পানি উঠেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া সাংবাদিকদেরকে জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি রয়েছে। পানি বাড়লে যখন যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App