×

চট্টগ্রাম

উজানের ঢলে বেড়েছে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম

উজানের ঢলে বেড়েছে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

ছবি: সংগৃহীত

টানা ভারী বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটি জেলার কাপ্তাই লেকের পানির বৃদ্ধি পেয়েছে। ফলে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়ে ২২২ মেগাওয়াটে উন্নতি হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির লেভেল গত সপ্তাহ থেকে বাড়ছে, ফলে পানির ওপর নির্ভরশীল এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

এর আগে একটানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির লেভেল বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ৫টি ইউনিট গত ৭ জুলাই সন্ধ্যা থেকে একসঙ্গে চালু হয়েছে।

এর মধ্যে ১ নম্বর ও ২ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট এ ৫০ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির লেভেল আছে ১০২.২৫ ফুট মিন সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় পানি থাকার কথা ৮৫.০৮ ফুট মিন সি লেভেল। 

দায়িত্বরত প্রকৌশলীরা আরো জানান, হ্রদে পানির স্বলতায় বিগত কয়েক মাস ধরে কখনো ১টি বা ২টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও গত সপ্তাহ থেকে ৫টি ইউনিট চালু করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App