×

চট্টগ্রাম

স্বামীর ঘর ছেড়ে খালাতো ভাইয়ের সঙ্গে পালালো নুসরাত

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:২৮ পিএম

স্বামীর ঘর ছেড়ে খালাতো ভাইয়ের সঙ্গে পালালো নুসরাত

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ীতে স্বামীর ঘর ছেড়ে খালাতো ভাইয়ের সঙ্গে নুসরাত জাহান জেনি (২৪) নামে এক প্রবাসীর স্ত্রী পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১০ জুলাই) কেনাকাটার কথা বলে বাবার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন। পরে এ ঘটনায় সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ওই নারীর বাবা। একই সঙ্গে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন স্বজনরা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর মোল্লাবাড়ির বাসিন্দা মো. রুবেল জীবিকার তাগিদে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিদেশে যাওয়ার আগে তিনি পার্শ্ববর্তী বারগাঁও ইউনিয়নের মকিল্যা বড় বাড়ির জাকির হোসেন টিপুর মেয়ে নুসরাত জাহান জেনির (২৪) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

স্বজনদের অভিযোগ, প্রবাসে স্বামী থাকার সুযোগে জেনির সঙ্গে তার খালাতো ভাই সজীবের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গত ১০ জুলাই কেনাকাটার কথা বলে বাবার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, তিনি সজীবের সঙ্গে চলে গেছেন। এ সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন তারা। এ ছাড়া জেনির এক আত্মীয় তাকে এ ঘটনায় সহযোগিতা করেছেন বলেও অভিযোগ পরিবারের। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

মেয়ের কোনো খোঁজ না পেয়ে জেনির বাবা জাকির হোসেন টিপু গত সোমবার সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ ওই নারীর সন্ধানে পুলিশ কাজ করছে।

এদিকে যুক্তরাষ্ট্রপ্রবাসী স্বামী মো. রুবেল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন, কেউ তার স্ত্রীর সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App