×

চট্টগ্রাম

পর্যটকদের জন্য মীরসরাইয়ের সব ঝরনা উন্মুক্ত

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:০৭ পিএম

পর্যটকদের জন্য মীরসরাইয়ের সব ঝরনা উন্মুক্ত

ছবি: সংগৃহীত

আবহাওয়ার উন্নতি ও ঝরনাগুলোতে পানির প্রবাহ কমে আসায় বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মীরসরাই ও সীতাকুন্ড উপজেলার সব পাহাড়ি ঝরনা আবারো পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে বন বিভাগ। সোমবার বিকেলে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বন বিভাগ জানায়, অতি বৃষ্টির কারণে ঝরনাগুলোতে প্রবল স্রোত ও পাহাড় ধসের আশঙ্কা থাকায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সব ঝরনা বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে বৃষ্টি বন্ধ হওয়ায় এবং ঝরনাগুলোতে পানির প্রবাহ কমে আসায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বাভাবিক নিয়মে পর্যটকদের জন্য ঝরনাগুলো উন্মুক্ত করা হয়েছে।

এর আগে গত ৯ জুলাই বৈরী আবহাওয়ার কারণে বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছিল বন বিভাগ। তারও আগে ৭ জুলাই থেকে (১০ জুলাই) পর্যন্ত তিন দিনের জন্য ঝরনাগুলোতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। পরে আবহাওয়ার উন্নতি না হওয়ায় সেই নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছিল।

জানা গেছে, চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন বারৈয়াঢালা ন্যাশনাল পার্কে মোট ১১টি ঝরনা রয়েছে। এর মধ্যে বর্তমানে নয়টিতে পর্যটন কার্যক্রম পরিচালিত হয়। উল্লেখযোগ্য ঝরনাগুলোর মধ্যে রয়েছে খৈয়াছড়া, নাপিত্তাছড়া, রূপসী, বাওয়াছড়া, সহস্রধারা ও সোনাইছড়া।

ঝরনাগুলোর ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স থ্রি বি এন্টারপ্রাইজের শেয়ারহোল্ডার এস. এম. হারুন জানান, সরকারি নির্দেশনা পাওয়ার পর থেকেই সব ঝরনায় পর্যটক প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে টিকিট বিক্রি ও পর্যটক প্রবেশ উন্মুক্ত থাকবে।

বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় এবং ঝরনার পানির প্রবাহ কম থাকায় সবকিছু বিবেচনা করে ঝরনাগুলো উন্মুক্ত করা হয়েছে। তবে আগের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইজারাদারকে অনুরোধ করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App