×

চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:৩১ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

ছবি : সংগৃহীত

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর জনসাধারণের জন্য সহজ যোগাযোগযোগ্য ও ভৌগোলিকভাবে সুবিধাজনক স্থানে স্থাপনের দাবিতে আন্দোলন জোরদার হয়েছে। দাবির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের কর্মসূচি ঘোষণা করেছে ফটিকছড়ি উত্তর উপজেলা সচেতন নাগরিক ফোরাম।

বুধবার (১৫ জুলাই) সংগঠনের নেতারা এ কর্মসূচির ঘোষণা দিয়ে জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। হরতাল চলাকালে গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান, গণসংযোগ ও প্রতিবাদ কর্মসূচি পালনের পাশাপাশি যানবাহন চলাচল বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে।

আন্দোলনকারীদের দাবি, বর্তমানে প্রস্তাবিত স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন করা হলে উত্তর ফটিকছড়ির অধিকাংশ ইউনিয়নের বাসিন্দাদের প্রশাসনিক সেবা পেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এতে সাধারণ মানুষের সময়, অর্থ এবং ভোগান্তি বাড়বে।

তাদের মতে, স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে এমন স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন করা উচিত, যেখান থেকে সব ইউনিয়নের মানুষ সহজে যাতায়াত করতে পারবেন এবং যা ভৌগোলিকভাবে মধ্যবর্তী অবস্থানে রয়েছে।

এ দাবিতে এর আগে মানববন্ধন, সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ একাধিক কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

এর ধারাবাহিকতায় বুধবার সকালে ফেনী-খাগড়াছড়ি মহাসড়কের একটি অংশে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন আন্দোলনকারীরা। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ফটিকছড়ি উত্তর উপজেলা সচেতন নাগরিক ফোরামের নেতারা বলেন, নতুন উপজেলা গঠনের সরকারি সিদ্ধান্তকে তারা স্বাগত জানান। তবে সদর দপ্তরের স্থান নির্ধারণে স্থানীয় জনমতের যথাযথ প্রতিফলন হয়নি বলে তারা মনে করেন। তাই বিষয়টি পুনর্বিবেচনা করে জনস্বার্থ ও প্রশাসনিক সুবিধা বিবেচনায় উপযুক্ত স্থানে সদর দপ্তর স্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

তাদের আশা, সরকার দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে এবং যৌক্তিক স্থানে উপজেলা সদর দপ্তর নির্ধারণ করলে চলমান আন্দোলনের অবসান ঘটবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আলোচিত মিন্টু হত্যা মামলায় ১৩ বছর পর রায়, ২ জনের মৃত্যুদণ্ড

আলোচিত মিন্টু হত্যা মামলায় ১৩ বছর পর রায়, ২ জনের মৃত্যুদণ্ড

চকরিয়া-মাতামুহুরীতে বন্যার তাণ্ডব, ভেসে গেল ১,৭৮০ পুকুর-ঘের

চকরিয়া-মাতামুহুরীতে বন্যার তাণ্ডব, ভেসে গেল ১,৭৮০ পুকুর-ঘের

বিশ্বকাপ উন্মাদনায় পরিবর্তন হলো রেলস্টেশনের নাম

বিশ্বকাপ উন্মাদনায় পরিবর্তন হলো রেলস্টেশনের নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App