×

চট্টগ্রাম

ফটিকছড়িতে প্রবাসীর বাড়িতে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাট

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:২৪ পিএম

ফটিকছড়িতে প্রবাসীর বাড়িতে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাট

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে এক প্রবাসীর বাড়িতে ৪০ থেকে ৫০ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। বুধবার (১৫ জুলাই) ভোরে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ছাদেক নগর গ্রামের মোয়াজ্জেম কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

হামলার সময় দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন মালামাল লুট করে এবং ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ঘরের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়া দুই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল দুবাইপ্রবাসী রিদুয়ানের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের অধিকাংশের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। তারা প্রথমে আশপাশের কয়েকটি বসতঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেয়, যাতে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসতে না পারে।

এরপর দুর্বৃত্তরা প্রবাসীর বাড়ির দরজা-জানালা কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরে থাকা প্রবাসীর মা ও স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে তারা ধারালো অস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেয় এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। প্রাণভয়ে দুই নারী পাশের একটি কক্ষে আশ্রয় নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। সেখান থেকেই তারা কৌশলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।

ভুক্তভোগী রেনু আক্তার বলেন, “সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দেখিয়ে আমাদের ভয়ভীতি প্রদর্শন করে। আমরা জীবন বাঁচাতে পাশের একটি কক্ষে আশ্রয় নিই। তারা আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। এমনকি ঘরের ইটের দেয়ালও ভেঙে ফেলেছে।”

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভোরে ৯৯৯ থেকে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ গিয়ে অবরুদ্ধ অবস্থায় থাকা দুই নারীকে উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App