×

চট্টগ্রাম

নবগঠিত উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে হরতাল পালিত

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম

নবগঠিত উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে হরতাল পালিত

ছবি : ভোরের কাগজ

নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর সব এলাকার মানুষের সুবিধার্থে যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে।

‘ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ’-এর ডাকে এ হরতাল পালিত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে হরতাল ও অবরোধের কারণে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং ফটিকছড়ি-হেয়াঁকো সড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা সড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ট্রাক ও গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করেছেন। ফলে দূরপাল্লার যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল থেকেই বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আন্দোলনকারীরা নারায়ণহাট ও হেয়াঁকো বাজারে জড়ো হন। এ সময় তারা নবগঠিত উপজেলার প্রশাসনিক কার্যালয় বা সদর দপ্তর কোনো একপাক্ষিক স্থানে না করে ভৌগোলিক অবস্থান বিবেচনায় সবার জন্য সুবিধাজনক ও যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা জানান, নতুন উপজেলা প্রতিষ্ঠা এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। তবে সদর দপ্তর যদি সাধারণ মানুষের নাগালের বাইরে কোনো এক প্রান্তে স্থাপন করা হয়, তাহলে উপজেলার প্রকৃত সুফল থেকে অধিকাংশ মানুষ বঞ্চিত হবে। তাই ন্যায্য দাবির পক্ষে তারা এ হরতাল কর্মসূচি পালন করছেন।

হরতালের কারণে ওই অঞ্চলের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গেছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি পালন করছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App