×

চট্টগ্রাম

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কৃষি কর্মকর্তার

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:৩২ পিএম

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কৃষি কর্মকর্তার

ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো.আব্দুর রহমান ওরফে সুমন (৩৮) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আব্দুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জ উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: মৎস্য প্রজেক্ট দখল করে মাছ লুট, মানববন্ধনে বাধা ও হামলার চেষ্টা

স্থানীয়রা জানান, সকালে সুমন শশুর বাড়ি থেকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা দেয়। যাত্রা পথে তার মোটরসাইকেলটি উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া যেন ১০টি সিগারেট খাওয়া!

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া যেন ১০টি সিগারেট খাওয়া!

মেসির ঘাড়ে এমবাপ্পের নিঃশ্বাস!

গোল্ডেন বুটের মহাযুদ্ধ মেসির ঘাড়ে এমবাপ্পের নিঃশ্বাস!

দেশের আট অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

দেশের আট অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App