×

চট্টগ্রাম

থানার ব্যারাকে ‘ঘুমের মধ্যেই’ এসআইয়ের মৃত্যু

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম

থানার ব্যারাকে ‘ঘুমের মধ্যেই’ এসআইয়ের মৃত্যু

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০) থানার ব্যারাকে নিজ কক্ষে মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) সারাদিন দায়িত্ব পালন শেষে রাতের দিকে থানার ব্যারাকে নিজ কক্ষে বিশ্রাম নিতে যান এসআই আজিজুল হক। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে একাধিকবার ফোন করেও তার কোনো সাড়া না পেয়ে সহকর্মীরা কক্ষে প্রবেশ করেন। সেখানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আজিজুল হক সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত আনোয়ারুল হকের ছেলে। তিনি গত ২০ মে লোহাগাড়া থানায় উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন। কর্মজীবনের অল্প সময়েই সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার জন্য সহকর্মীদের কাছে প্রশংসিত হন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে। লোহাগাড়া থানায় জানাজা শেষে মরদেহ চট্টগ্রাম পুলিশ লাইন্সে নেওয়া হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এসআই আজিজুল হকের আকস্মিক মৃত্যুতে লোহাগাড়া থানার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সহকর্মী, স্বজন ও পরিচিতজন গভীর শোক প্রকাশ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App