×

চট্টগ্রাম

মীরসরাইয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম

মীরসরাইয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সৈয়দ মো. শোয়াইব হোসেন (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের খন্দকার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শোয়াইব উপজেলার মায়ানী ইউনিয়নের বাসিন্দা মোফাজ্জল হোসেন ও মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা খানমের বড় ছেলে। তিনি উপজেলার মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

শোয়াইবের চাচা তাসিফ সরোয়ার জানান, শনিবার দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে নামে শোয়াইব। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে ঘাটলার নিচে আটকে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, শোয়াইব সাঁতার জানত। ধারণা করা হচ্ছে, ঘাটলার নিচ দিয়ে পুকুরের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় অসাবধানতাবশত আটকে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

পরে তাকে দ্রুত বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার রাত ৯টায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম বলেন, “শোয়াইব অত্যন্ত মেধাবী ও ভদ্র শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুল হাসান চৌধুরী জানান, সৈয়দ মো. শোয়াইব হোসেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার

পুলিশের দাবি সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার

 কুষ্টিয়া ষ্টেডিয়ামে কাবাডি খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাত

কুষ্টিয়া ষ্টেডিয়ামে কাবাডি খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাত

ভারত থেকে আসা নারীকে ১০ দিন আটকে ধর্ষণ, গ্রেপ্তার ১

ভারত থেকে আসা নারীকে ১০ দিন আটকে ধর্ষণ, গ্রেপ্তার ১

আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, মব সহিংসতায় ২৮

এইচআরএসএস’র প্রতিবেদন আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, মব সহিংসতায় ২৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App